শুক্রবার, ৯ জানুয়ারি, ২০১৫

প্রথমবারের মত মহিলা ক্রিকেটের শীর্ষস্থানে বাংলাদেশী ক্রিকেটার ।


আরও একটি সাফল্যের পালক যুক্ত হলো বাংলাদেশের ক্রিকেটে। তবে এবার সাকিব আল হাসান নয়, সালমা খাতুন। তিনি বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অধিনায়ক। প্রথমবারের মত টি-টুয়েন্টি ক্রিকেটে সেরা বলার ও সেরা অলরাউন্ডার নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের সকল ক্রিকেট প্রেমীদের পক্ষ থেকে শুভেচ্ছা সালমা খাতুন কে।

সোমবার, ৫ জানুয়ারি, ২০১৫

২০১৫ বিশ্বকাপ ক্রিকেটের জন্য বাংলাদেশ দল ঘোষণা

 

২০১৫ বিশ্বকাপ ক্রিকেটের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ ক্রিকেট দলের নাম
ঘোষণা করা হয়েছে। মাশরাফি বিন মর্তুজাকে অধিনায়ক ও সাকিব আল হাসানকে সহ-অধিনায়ক করে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রোববার দুপুরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ব­িশ্বকাপের জন্য দল ঘোষণা করেন
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দল ঘোষনার
আগে বিসিবি সভাপতি পাপন বলেন, ‘সবার সাথে আলাপ আলোচনা করার পর বিশ্বকাপের দল নির্বাচন করা হয়েছে। নির্বাচকরা যে দলটি দিয়েছে সেটিই রয়েছে। এখানে তেমন কোনো পরিবর্তন আসেনি। জিম্বাবুয়ে সিরিজে মত বিশ্বকাপেও দলের নেতৃত্ব দিবেন মাশরাফি। তার ডেপুটি থাকবেন সাকিব আল হাসান।’


বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ স্কোয়াড :
১. মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক) 

২. সাকিব আল হাসান (সহ-অধিনায়ক) 
৩. তামিম ইকবাল
৪. এনামুল হক বিজয়
৫. সৌম্য সরকার
৬. মোমিনুল হক
৭. মুশফিকুর রহিম (উইকেটরক্ষক) ৮. মাহমুদুল্লাহ রিয়াদ
৯. নাসির হোসেন
১০. সাব্বির রহমান
১১. তাসকিন আহমেদ
১২. আল-আমিন হোসেন
১৩. রুবেল হোসেন
১৪. আরাফাত সানি
১৫. তাইজুল ইসলাম 


অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত চলবে বিশ্বকাপের একাদশতম আসর। আসন্ন বিশ্বকাপে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ দল। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান, অস্ট্রেলিয়া, শ্রীলংকা, স্কটল্যান্ড, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার ক্যানবেরাতে ১৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।
২০১৫ বিশ্বকাপ ক্রিকেটের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ ক্রিকেট দলের নাম ঘোষণা করা হয়েছে। মাশরাফি বিন মর্তুজাকে অধিনায়ক ও সাকিব আল হাসানকে সহ-অধিনায়ক করে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
- See more at: http://dailynayadiganta.com/details.php?nayadiganta=OTkwNTY=&s=MTk=&c=MzU=#sthash.FDaLK45i.dpuf